মনের ভিতরে একটানা চিন্তা চলে, এক লুপে আটকে পড়ি—এটাই ওভারথিংকিং। কখনো কখনো মনে হয় সিদ্ধান্ত নেওয়া, শান্ত হওয়া বা কাজ শুরু করা অসম্ভব। এই অবস্থায় সবচেয়ে কার্যকর ও সহজ হাতিয়ার হচ্ছে লেখা। লিখে মনের ক্লাউড কেটে যায় এবং ধীরে ধীরে পরিষ্কার চিন্তা ফিরে আসে।
লেখা শুরু করলে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়। প্রিফ্রন্টাল কর্টেক্সই পরিকল্পনা করে, বিশ্লেষণ করে এবং চিন্তা নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে লেখার মাধ্যমে অ্যামিগডালা যেটা ইমোশন রিএকশনে কাজ করে, সেটাও নিয়ন্ত্রিত হতে শুরু করে।
কিছু গবেষণায় দেখা গেছে যে ট্রমা বা স্ট্রেসফুল ইভেন্ট নিয়ে লেখার ফলে শারীরিক ও মানসিক সুস্থতায় উন্নতি লক্ষণীয়। আর ২০২৩ সালের একটি গবেষণা বলছে হাতে কলমে লেখা হলে টাইপিংয়ের তুলনায় উন্নতির হার বেশি দেখা যায়। তাই মোবাইল বা কিবোর্ডে নোট রাখার চাইতে কাগজে কলমে ডায়রি শুরু করাই বেশি কার্যকর।
নিচে সহজ, বাস্তবমুখী চারটি টেকনিক দিলাম। নিয়মিত প্র্যাকটিস করলে আপনি নিজেই ফল দেখতে পাবেন।
আপনি যখন সবচেয়ে নিচে আছেন, সমস্ত অনুভূতি খুলে লিখুন। ১৫ থেকে ২০ মিনিট বা তার থেকেও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে আপনার সব চিন্তা, শব্দ, ভয়, আক্রোশ—সব লিখে ফেলুন। ব্যাকরণ বা বানান নিয়ে চিন্তা করবেন না।
কীভাবে শুরু করবেন
শ্রদ্ধা বা কৃতজ্ঞতা লেখার সময় সরল ধারণা দেওয়ার বদলে স্পেসিফিক হন। "বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ" বলার বদলে লিখুন একটি নির্দিষ্ট ঘটনার কথা—কখন, কীভাবে বন্ধু সাহায্য করেছে এবং সেটা কেমন প্রভাব ফেলেছে।
উদাহরণ প্রম্পট
যা ঘটেছে, তা থেকে কি শিখলেন? ঐ অভিজ্ঞতার মানে কি? এখন থেকে আপনি কি বদলে করতে পারেন? লেখার মাধ্যমে প্রতিটি ঘটনার পাঠ খুঁজে বের করুন এবং সেটা কিভাবে কাজে লাগাবেন তা লিখে ফেলুন।
প্রশ্নগুলো যা লিখতে সাহায্য করবে
লেখা যতটা মূল্যবান, ততটাই গুরুত্বপূর্ণ তা অনুসারে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রতিদিন একটা লিখিত অ্যাকশন সাবধানভাবে নোট করুন এবং সেটি অনুসরণ করার চেষ্টা করুন। লেখার সঙ্গে কাজ করলে ওভারথিংকিং থামে এবং সিদ্ধান্ত নেয়া পরিষ্কার হয়।
কর্মপ্রণালী উদাহরণ
ওভারথিংকিং মানে আপনি একটানা চিন্তার জালে আটকে আছেন। লিখে সেই লুপ ভেঙে ফেলুন। এক্সপ্রেসিভ রাইটিং, গ্র্যাটিটিউড জার্নালিং, রিফ্লেক্টিং এবং এরপর কার্যকরী পদক্ষেপ নেওয়া—এই চারকেই নিয়মিত করলে ধীরে ধীরে মনের ক্লিয়ারিটি ফিরে আসে।
প্রতিদিন লিখে দেখুন, নিজেই রেজাল্ট লক্ষ্য করবেন। আপনি যদি চাচ্ছেন তাহলে আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে শেয়ার করতে পারেন।